শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

Headline :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ফেঞ্চুগঞ্জে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত ‎রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ, নামে-বেনামে সম্পদ ও প্রশাসনিক প্রভাব নিয়ে প্রশ্ন; প্রকৌশলী রাকিবুলের ৩০ কোটি টাকা দুর্নীতি ও লুটপাট, চুপ কেন দুদক? দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন

গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে হাসপাতালে শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল

Reporter Name / ৩০ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সময়টা মোটেও ভালো যাচ্ছে না দিনেশ চান্দিমালের। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় রান পাননি তিনি, মাত্র ৪ রানে আউট হন।

এরপর আজ টেস্টের চতুর্থ দিনে সকালের সেশনে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে। চার বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ঘাড়ে ও কাঁধে গুরুতর চোট পান চান্দিমাল।

আরোও পড়ুনঃ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর এখনই সময়

বগুড়ায় নারীদের জন্য বিশেষ বিআরটিসি বাস সার্ভিসের যাত্রা শুরু

ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের একটি শট থামাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে দৌড়ে যান চান্দিমাল। ঝাঁপিয়ে পড়ে বলটি থামান তিনি। তাতে দুই রান বাঁচে ঠিকই, কিন্তু ডাইভ দেওয়ার সময় শরীর কাঁধের ওপর পড়ে এবং তিনি ডিগবাজির মতো উল্টে যান। আঘাত পাওয়ার পর সীমানার ওপাশে লুটিয়ে পড়েন চান্দিমাল এবং যন্ত্রণায় ছটফট করতে থাকেন। সতীর্থ, ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দ্রুত ছুটে যান তাঁর কাছে এবং মাঠেই প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

তবে চোটের কারণে মাঠে থাকতে পারেননি চান্দিমাল। সতীর্থদের সহায়তায় কোনোমতে পায়ে ভর দিয়ে ড্রেসিংরুমের দিকে হেঁটে যান তিনি। তাঁর জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। পরে চোটের অবস্থা আরও খারাপ মনে হওয়ায় চান্দিমালকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁর ঘাড় ও কাঁধের স্ক্যান করা হবে। স্ক্যানের ফলে বড় ধরনের আঘাত ধরা পড়লে টেস্টের বাকি সময়ের জন্য কনকাশন বদলি নামাতে পারে শ্রীলঙ্কা দল।

আরোও পড়ুনঃ

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার

দুদকের সহকারী পরিচালক পদে ১০ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ কেন নয়

নেতানিয়াহুর নির্বাচনী বিলবোর্ডে জোহরান মামদানি: উত্তপ্ত রাজনৈতিক মাঠ

গল টেস্টে প্রথম ইনিংসে ৪৬২ রানে অলআউট হয় ভারত। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিন লাঞ্চের বিরতির আগে ৪ উইকেটে ১১৬ রান তুলেছে ভারত। সব মিলিয়ে ২৯৪ রানে লিড নিয়েছে শুবমান গিলের দল। এখন দেখার বিষয়, চান্দিমালের চোট কতটা গুরুতর এবং শ্রীলঙ্কা দল পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *