শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

Headline :
অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতি এবং দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ফেঞ্চুগঞ্জে ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত ‎রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ, নামে-বেনামে সম্পদ ও প্রশাসনিক প্রভাব নিয়ে প্রশ্ন; প্রকৌশলী রাকিবুলের ৩০ কোটি টাকা দুর্নীতি ও লুটপাট, চুপ কেন দুদক? দুই থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, আতঙ্কে লৌহজংবাসী তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব ডেমরায় নিষিদ্ধ লীগ নেতাদের সঙ্গে বিএনপি নেতার গোপন বৈঠক: চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য প্রশাসনের নীরবতায় ফের চালু লাইসেন্সবিহীন তামান্না ডেন্টাল কেয়ার বিএনপি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও হ’ত্যার হুমকির অভিযোগ: অবিলম্বে গ্রেপ্তারের দাবি আওয়ামী চক্র পুনর্বাসনের চেষ্টা আইসিটি বিভাগে- দেখার কেউ নেই একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ গণপূর্তে আব্দুর রউফের বিরুদ্ধে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগ, তদন্ত চেয়ে দুদকে আবেদন

৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার

Reporter Name / ৩৪ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
৪৯ পুলিশ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে দেশের বিভিন্ন জেলা, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, এন্টি টেররিজম ইউনিট, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা ৪৯ কর্মকর্তার মধ্যে জামালপুর জেলা কোর্ট পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবুল হোসেন, নোয়াখালী সদর সার্কেল অফিসের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মোল্যা, চাঁপাইনবাবগঞ্জ জেলা অপরাধ শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান, এসবির স্কুল অব ইন্টেলিজেন্সের পুলিশ পরিদর্শক মোহাঃ জাবেদুল ইসলাম এবং গাজীপুর রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এ.কে.এম মিজানুল হকসহ বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

এ ছাড়া সিআইডি, পিবিআই, এসবি, এন্টি টেররিজম ইউনিট, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ ও পুলিশ ট্রেনিং সেন্টারের একাধিক কর্মকর্তাকেও অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান প্রয়োগ করে জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *